চুরি যাওয়া নোবেলের রেপ্লিকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুলিশ বলেছে, দেশটির শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেল পুরস্কারের রেপ্লিকা তারা উদ্ধার করেছে। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সত্যার্থীর বাড়ি থেকে ওই রেপ্লিকা ও এ-সংক্রান্ত একটি সার্টিফিকেট গত সপ্তাহে চুরি হয়। পুলিশ বলেছে, গ্রেপ্তার তিনজন ভাই। তাদের শনিবার রাতে দিল্লির বিভিন্ন জায়গা থেকে ধরা হয়। দিল্লিতে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, নোবেল পুরস্কারের রেপ্লিকা, সার্টিফিকেট, কিছু অলংকার, একটি ল্যাপটপ এবং আরও কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। দিল্লির পুলিশ কমিশনারও এক টুইট বার্তায় এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন। শিশুশ্রম ও শিশু পাচার বন্ধে কাজ করার স্বীকৃতি হিসেবে সত্যার্থীকে ২০১৪ সালে এই পুরস্কার দেওয়া হয়।
বিবিসি