চুরির সুযোগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লা চুরিতে বাধা দেওয়া যাবে না! চোরাই কয়লা সাইকেলে করে বিক্রি করার অধিকার দিতে হবে। এমন সব দাবি আদায়ে গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানা ঘেরাও করে কয়লা চোরেরা। এই ঘেরাওয়ে অংশ নেয় চুরির সঙ্গে যুক্ত নারী-পুরুষ সবাই। বর্ধমান জেলার দুর্গাপুর অঞ্চলে রয়েছে কয়লার খনি। এ খনি থেকে প্রতিনিয়ত কয়লা চুরি হয়। চোরাই কয়লা বস্তায় ভরে বাইসাইকেলে করে বিভিন্ন এলাকায় বিক্রি করে জীবন নির্বাহ করে সেখানকার গরিব মানুষেরা। কিন্তু সম্প্রতি পাণ্ডবেশ্বর থানা কয়লা চুরি রোধ করার জন্য চোরদের ধরপাকড় শুরু করে। এতেই ক্ষিপ্ত হয় কয়লা চোরেরা থানা ঘেরাও করে।

কলকাতা প্রতিনিধি