ছত্তিশগড়ে সন্দেহভাজন চার মাওবাদী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার মাওবাদী নিহত হয়েছে। আজ শুক্রবার দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আজ ভোরে রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দূরে বিজাপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ-প্রধান কানাই লাল ধ্রুব বলেন, তুমুল বন্দুকযুদ্ধের পর এক নারী ও তিনজন পুরুষ মাওবাদীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও চারটি চাইনিজ হাত-গ্রেনেড উদ্ধার হয়েছে।
পুলিশের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে তাদের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়।
বন্দুকযুদ্ধে আরও কোনো মাওবাদী নিহত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে।