ছত্তিশগড়ে ১৬ মাওবাদীকে হত্যার দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে ১৬ জন মাওবাদী বিদ্রোহীকে হত্যার দাবি করেছে পুলিশ।
ছত্তিশগড়ের মাওবাদীবিরোধী বাহিনীর প্রধান ডিএম আসওয়াস্তি বলেছেন, বিজাপুর জেলার কাছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওই মাওবাদীরা নিহত হয়। দীর্ঘদিন ধরে এই রাজ্যটিতে কট্টর বাম মাওবাদীদের তৎপরতা চলছে। গত মাসে সেখানে মাওবাদীদের হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ২৪ জওয়ান নিহত হন।
ভারতের মাওবাদীদের দাবি, তারা ক্ষুদ্র জাতিসত্তার সদস্য ও গ্রামের দরিদ্রদের অধিকার এবং সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য লড়ছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক দুটি অভিযানে ওই মাওবাদী বিদ্রোহীরা নিহত হয়েছে। তবে অভিযানগুলো কখন চালানো হয়েছে, তার বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
গত মাসে মাওবাদী হামলায় ২৪ জওয়ান নিহত হওয়ার পর উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এর ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।