ছবিতে ভারতের ট্রেন দুর্ঘটনা
ভারতের উত্তর প্রদেশের কানপুরে পাক্রায়ন এলাকার কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর ও পুলিশ সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬। আহত শতাধিক। হতাহত যাত্রীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ছবিতে ভয়াবহ এই দুর্ঘটনার কিছু অংশ তুলে ধরা হলো।

কানপুরে লাইনচ্যুত ট্রেনের পাশে জড়ো হয়েছে মানুষ। ছবি: রয়টার্স

দুর্ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

নির্দেশনা দিচ্ছেন পুলিশ কর্মকর্তা। ছবি: রয়টার্স

দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি সরাচ্ছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

বের করা হয়েছে ট্রেনের লাইনচ্যুত বগির দুমড়েমুচড়ে যাওয়া অংশ। ছবি: রয়টার্স

লাইনচ্যুত ট্রেনের একাংশ। ছবি: রয়টার্স