ছয় মাস কথা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেছেন, আগামী ছয় মাস তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। তিনি অভিযোগ করেছেন, গণমাধ্যম তাঁর কথা সঠিকভাবে তুলে ধরে না। ভারতের গোয়ার রাজধানী পানাজিতে গত শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন পারিকর। সাংবাদিকেরা প্রতিরক্ষা বিষয়ে তাঁর মন্তব্য চাইলে পারিকর বলেন, ‘আমি বেশি কথা বলব না। কারণ আমি যখন কথা বলি, লোকজন এর মধ্যে নানা বিষয় দেখার চেষ্টা করে।’ পারিকর সন্ত্রাস দমন, রাফায়েল যুদ্ধবিমানসহ নানা স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করে বিতর্কিত হন তিনি।
টেলিগ্রাফ