ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে ঝাঁপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-মেয়ে ট্রেনে করে যাচ্ছিলেন। এমন সময় এক ছিনতাইকারী মেয়ের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে দেয় দৌড়। ছিনতাইকারীর পেছন পেছন ছোটেন মা ও মেয়ে। উপায় না দেখে এক সময় ছিনতাইকারী ট্রেন থেকে দিল ঝাঁপ। ছিনতাইকারীকে ধরতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন মা ও মেয়ে। তবে এই সাহসী চেষ্টায় ছিনতাইকারীকে ধরতে ব্যর্থ হয়ে মা-মেয়ের গন্তব্য হাসপাতাল। 

হিন্দুস্তান টাইমসের খবরে আজ শুক্রবার বলা হয়েছে, ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলার বাসিন্দা আশা তিওয়ারি ও তাঁর মেয়ে অঞ্জনা। তাঁরা নর্মদা এক্সপ্রেস ট্রেনে করে বিলাসপুর থেকে ইন্দোরে যাচ্ছিলেন। এমন সময় এক ছিনতাইকারী আশার ভ্যানিটি ব্যাগ নিয়ে দেয় দৌড়। মা-মেয়েও চলন্ত ট্রেনেই ছিনতাইকারীকে ধরতে দৌড় দেন । নিজেকে বাঁচাতে ছিনতাইকারী দেয় ঝাঁপ। মুহূর্তেই ট্রেন থেকে ঝাঁপ দেন মা ও মেয়ে দুজনেই। ছিনতাইকারী পালিয়ে যায়। তবে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মা ও মেয়ে আহত হয়ে ভর্তি হয়েছেন ভোপালের হামিদিয়া হাসপাতালে। এ ব্যাপারে ভোপালে রেলওয়ে স্টেশনে গিয়ে রেল পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।