প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী তাঁর ছুটি বাড়িয়ে নিয়েছেন। গতকাল মঙ্গলবারই রাহুলের ছুটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সংগঠনের কাজে তিনি ফিরবেন এ সপ্তাহের শেষে। সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন চলার সময় রাহুলের ছুটি নেওয়ার সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছিল। আলোচিত ভূমি অধিগ্রহণ বিল নিয়ে কংগ্রেসই বেশি সক্রিয় ছিল। তবে রাহুলের অনুপস্থিতিতে অন্যদের এই বিলের বিরোধিতায় নেতৃত্ব দিতে হয়েছে। কংগ্রেস বলছিল, দল নিয়ে ভাবাই রাহুলের ছুটির কারণ। বিভিন্ন সূত্রের খবর, রাহুল এপ্রিল মাসে কংগ্রেসের সভাপতি হিসেবে তাঁর মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
এনডিটিভি