ছোট পদের চাকরিতে 'সাক্ষাৎকার' বন্ধ হওয়া উচিত: মোদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিম্নপদে চাকরির জন্য ‘সাক্ষাৎকার’ নেওয়ার রীতি বন্ধ হওয়া উচিত বন্ধ বলে মন্তব্য করেছেন। আজ শনিবার রাজ্য সরকারগুলোর প্রতি তিনি এ ধরনের ‘সাক্ষাৎকার’ নেওয়ার রীতি থেকে সরে আসার আহ্বান জানান।
আজ ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদি বলেন, অনেক প্রার্থী আছেন যাঁরা চাকরিতে আবেদন করার সময় ধরেই নেন যে, সাক্ষাৎকার পর্যায়ে তাঁদের ঘুষ দিতে হতে পারে। অনেক সময় দেখা যায়, অনেক চাকরিপ্রার্থী মেধাতালিকায় ওপরের দিকে থাকলেও সাক্ষাৎকারে বাদ পড়ে যান।
মোদি বলেন, শুরুর দিকের চাকরিগুলোতে সাক্ষাৎকারের প্রথা বন্ধ হওয়া উচিত এবং অনলাইনে স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে নিয়োগ দেওয়া উচিত।
ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, যেসব চাকরির ক্ষেত্রে ‘ব্যক্তিত্ব’ ও ‘দৃষ্টিগোচরতা’ গুরুত্বপূর্ণ, শুধু সেসব চাকরির ক্ষেত্রেই ‘সাক্ষাৎকার’ নেওয়া উচিত।