ছয়জন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতা শহরের অদূরের কামদুনি গ্রামের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার রায় গতকাল বৃহস্পতিবার ঘোষণা হয়েছে। কলকাতার নগর দায়রা আদালতের বিচারক সঞ্চিতা সরকার ছয়জনকে দোষী সাব্যস্ত করেন। বাকি দুজনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দেন। আগামীকাল শুক্রবার এই ছয় অভিযুক্ত ব্যক্তির সাজা ঘোষণা করা হবে। ২০১৩ সালের ৭ জুন কামদুনি গ্রামের দ্বিতীয় বর্ষের এক কলেজছাত্রীকে রাস্তা থেকে নিয়ে গণধর্ষণ করে নয় দুষ্কৃতকারী। গণধর্ষণের পর ওই ছাত্রীকে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরের দিন বারাসাতের আটবিঘে ভেড়ি এলাকা থেকে মেয়েটির লাশ উদ্ধার হয়। ওই ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।