জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসায় ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেছে ভারত।
গতকাল মঙ্গলবার ভারতীয় সংসদ লোকসভায় এক প্রশ্নের জবাবে এ প্রশংসা করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই চৌধুরী।
হরিভাই চৌধুরী বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে যেসব ভারতীয় জঙ্গি ভারতের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়।
ভারতীয় জঙ্গি সংগঠনের কার্যকলাপ নিয়ে দুই দেশের গোয়েন্দাদের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান হয় বলে উল্লেখ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বর্তমান হাসিনা সরকার সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে সচেষ্ট হয়েছে। অনুপ্রবেশ অনেকটাই বন্ধ করা গেছে।