প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-শাসিত কাশ্মীরে সেনাবাহিনীর জঙ্গি-দমন অভিযানে যারা বাধা দেবে তাদের দিকে গুলি ছুড়তে সেনাবাহিনী দুবার ভাববে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, কাশ্মীরে যারা জঙ্গিদের পালাতে সাহায্য করছে কিংবা পাকিস্তান ও আইএস-এর পতাকা প্রদর্শন করছে তাদের সন্ত্রাসী হিসেবে ধরে নেওয়া হবে। সেনাপ্রধান এ কথা বলার পর অনেকেই বলছেন এ ধরনের রাজনৈতিক মন্তব্য করা তাঁর উচিত হয়নি। তবে নিরাপত্তা দৃষ্টিকোণে তাঁর কথায় কোনো ভুল নেই বলেও অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞর অভিমত। গত তিন দিনে ভারত-শাসিত কাশ্মীরের হান্ডওয়ারা, বন্দীপোর ও কুলগামে তিনটি আলাদা আলাদা এনকাউন্টারে জঙ্গিদের পিছু ধাওয়া করতে গিয়ে অন্তত ছয়জন ভারতীয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।