জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন। রাজ্যের ৯২টি পৌরসভার নির্বাচন হবে ২৫ এপ্রিল। কলকাতা করপোরেশনের নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বিজেপি করবে কাল শুক্রবার।
কলকাতা পৌর করপোরেশনের সর্বশেষ ২০১০ সালের নির্বাচনে ১৪১টি আসন থাকলেও এবার তা বেড়ে হয়েছে ১৪৪টি। ইতিমধ্যে এই নির্বাচনের জন্য প্রচারকাজ শুরু করেছেন তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের প্রার্থীরা।
এবিপি আনন্দ-নিয়েলসনের এক সমীক্ষায় বলা হয়েছে, এবার পৌর করপোরেশনের নির্বাচনে জয়ী হবে তৃণমূল। তাদের আসন বাড়বে। বিজেপির ভোটও বাড়বে; তবে সেভাবে তাদের আসন বাড়বে না। গতকাল বৃহস্পতিবার এই জনমত সমীক্ষার ফল সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।
এবিপি আনন্দ-নিয়েলসনের এই জনমত সমীক্ষা হয়েছে ৭০টি ওয়ার্ডের ৮ হাজার ৫৩২ জন ভোটারের সঙ্গে কথা বলে। সমীক্ষার ফলে দেখা যাচ্ছে, ২০১০ সালের নির্বাচনের চেয়ে এবার তৃণমূলের আসন বাড়লেও কমতে পারে মোট ভোট।