জনসমক্ষে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বাধীনতাসংগ্রামের অন্যতম নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর ৬৪টি গোপন নথি প্রকাশ করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হেফাজতে থাকা নেতাজির ফাইল প্রকাশের ঘোষণা দেন। এ সময় জানানো হয়, আগামী শুক্রবার থেকে ৬৪টি গোপন নথির ফটোকপি কলকাতার উপপুলিশ কমিশনারের (উত্তর) অফিসের সংগ্রহশালায় দেখা যাবে। দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজির অন্তর্ধান-সম্পর্কিত গোপন নথি জনসমক্ষে আনার দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক দলগুলো। তবে আন্তর্জাতিক সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে—এ যুক্তিতে ওই দাবি আমলে নেয়নি কেন্দ্রীয় সরকার।