জন্মদিনের উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের কংগ্রেস পার্টির প্রবীণ নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ৭৫তম জন্মদিন ছিল গতকাল শনিবার। জন্মদিনে সেরা উপহারটিই যেন পেয়ে গেছেন তিনি। বিধানসভা নির্বাচনে পাতিয়ালার একটি আসন থেকে জিতেছেন অমরিন্দর। নিজের দল কংগ্রেসও টানা এক দশক পর দৃশ্যত রাজ্যের ক্ষমতায় বসতে যাচ্ছে। পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি অমরিন্দর গতকাল সন্ধ্যায় পাতিয়ালার মতিবাগ প্যালেসে তাঁর জন্মদিন ও বিজয়োৎসব উদ্যাপন করবেন বলে কথা। টাইমস অব ইন্ডিয়া