জন্মবার্ষিকীতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য মহীশুরের শাসক টিপু সুলতানের জন্মবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে কর্ণাটকে গতকাল মঙ্গলবার সহিংসতায় একজন নিহত হয়েছেন। বেঙ্গালুরু থেকে ২৫০ কিলোমিটার দূরে কোদাগুতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জন্মবার্ষিকী উদ্যাপনবিরোধী বিক্ষোভে পুলিশ লাঠিপেটা শুরু করলে পালাতে গিয়ে উঁচু সীমানাপ্রাচীর থেকে পড়ে বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী মারা যান। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি টিপু সুলতানের জন্মবার্ষিকীর অনুষ্ঠান বর্জন করছে। উদ্যাপনবিরোধী প্রতিবাদে-বিক্ষোভে সমর্থন করার কথা জানিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। বিক্ষোভকারীদের অভিযোগ, টিপু হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করেছেন। ইংরেজদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ যুদ্ধের জন্য ইতিহাসে খ্যাতি রয়েছে শের-ই-মহীশুর টিপু সুলতানের।
এনডিটিভি