জমজমাট কালীপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজার জন্য কলকাতা গোটা ভারতে বিখ্যাত। এই পূজা দেখতে শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকেও আসেন পর্যটকেরা। দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আসে কালীপূজা বা শ্যামাপূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মূলভাব। তবে জাঁকজমকের দিক দিয়ে কলকাতার চেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গের বারাসাত আর মধ্যমগ্রাম। পূজা উপলক্ষে মণ্ডপগুলো কেমন সেজেছে, তা নিয়ে আজকের আয়োজন। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর কলকাতার আলোকচিত্রী ভাস্কর মুখার্জি। ছবিগুলো আজ শনিবার কলকাতা, বারাসাত ও মধ্যমগ্রাম থেকে তোলা।

১ / ১০
.
.

দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী সংঘের পূজামণ্ডপ

২ / ১০
.
.

বাশদ্রোণীর মাস্টার সূর্য সেন ক্লাবের মণ্ডপ

৩ / ১০
.
.

টালিগঞ্জের নেতাজি নগর ক্লাব

৪ / ১০
.
.

যাদবপুরের পরিচয় সংঘ

৫ / ১০
.
.

রাজারহাটের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন

৬ / ১০
.
.

মধ্যমগ্রামের শৈলেশ নগর-দোহাড়িয়া যুবক সংঘ

৭ / ১০
.
.

বারাসাতের কেএনসি রেজিমেন্ট

৮ / ১০
.
.

মধ্যমগ্রাম রেলস্টেশনের সুভাষ পল্লি ক্লাব

৯ / ১০
.
.

মধ্যমগ্রামের চৌমাথার ইয়ং রিক্রিয়েশন ক্লাব

১০ / ১০
.
.

মধ্যমগ্রামের আমরা ক’জন ক্লাব