জমি ফেরত দিলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে টাটা কোম্পানির জন্য বরাদ্দ দেওয়া জমি কৃষকদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। দুপুরে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জমি মালিকদের কাছে হস্তান্তর করা হয়। ৯৯৭ একর জমির মধ্যে গতকাল প্রথম কিস্তিতে ১০৩ একর জমির দলিল দুই হাজার ২১৬ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয়।   মমতা তাঁর ভাষণে বলেন, ১০ নভেম্বরের মধ্যে সব জমি ফিরিয়ে দেওয়া হবে।