জম্মু-কাশ্মীর ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন শুরু ২৫ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। গতকাল শনিবার ভারতের নির্বাচন কমিশন এই তারিখ ঘোষণা করে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য দুটির বিধানসভা নির্বাচনে পাঁচ দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট ২৫ নভেম্বর। পরবর্তী দফাগুলোর ভোট যথাক্রমে ২, ৯, ১৪ ও ২০ ডিসেম্বর। ফল ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর।
কমিশন জানায়, এই দুই রাজ্যের ভোটারদের এবার ‘না’ ভোট দেওয়ার অধিকার থাকবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীর বিধানসভার আসনসংখ্যা ৮৭। ভোটার ৭২ লাখ ২৫ হাজার। ১০ হাজার ১৫টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।
অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার আসন ৮১টি। ভোটার দুই কোটি সাত লাখ ৪৪ হাজার। ভোটকেন্দ্র ২৪ হাজার ৬৪৮টি।