প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জম্মুতে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। জম্মুর কাটরায় গতকাল সোমবার ওই দুর্ঘটনায় কপ্টারের নারী চালকও নিহত হন।
বৈষ্ণোদেবীর মন্দির থেকে একদল তীর্থযাত্রীকে নিয়ে কাটরায় ফিরছিল হেলিকপ্টারটি। উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয় এবং এর পরপরই এতে আগুন ধরে যায়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে।
তাঁদের মধ্যে তিনজন দিল্লির ও দুজন জম্মুর বাসিন্দা। প্রায় ১০ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে বৈষ্ণোদেবীর মন্দিরে যেতে হয়। তাই মূলত বয়স্ক তীর্থযাত্রীরা হেলিকপ্টারে সেখানে যান।
এনডিটিভি