প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যের সদ্য দণ্ডপ্রাপ্ত সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার কারাকক্ষ বদল হয়েছে। এ ছাড়া এখন থেকে বিভিন্ন তামিল টেলিভিশন চ্যানেল দেখার সুযোগ পাবেন তিনি। কারা কর্তৃপক্ষের একটি সূত্র বলছে, জয়ললিতার আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁর কক্ষ বদলে দেওয়া হয়েছে। একাকী থাকতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় নারী বন্দীদের ভবনের প্রথম তলার একটি কক্ষ দেওয়া হয়েছে তাঁকে। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত এ নেত্রী কারাগারে যেসব টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন তার মধ্যে রয়েছে কে-টিভি, সান টিভি এবং জয়া টিভি। আরও জানা গেছে, কয়েদির পোশাক পরতে এখনো অস্বীকৃতি জানিয়ে আসছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া