জয়ললিতার জামিনের শুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিনের শুনানি আজ বুধবার কর্ণাটক হাইকোর্টে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও হাইকোর্ট ৬ অক্টোবর পর্যন্ত শুনানি স্থগিত করেন। কিন্তু আইনজীবীরা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জয়ললিতার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভোগার কারণ দেখিয়ে জরুরি ভিত্তিতে তাঁর জামিনের আবেদন করেন। আবেদনে সাড়া দিয়ে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি বাঘেলা আজ শুনানির অনুমতি দেন।
বিবিসি