জরিপ বলছে, উত্তর প্রদেশে জিতবে বিজেপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচন শুরু হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ৮ মার্চ। ৪০৩ আসনের বিধানসভার সাত পর্বের নির্বাচনে এবার কারা জয়ী হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। তবে জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট নয়, উত্তর প্রদেশে জেতার সম্ভাবনা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির।
বিজেপিকে টেক্কা দেওয়ার জন্য ইতিমধ্যে মুলায়ম সিং যাদবের ছেলে ও বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের নির্বাচনী জোট গড়েছে। কংগ্রেসকে অখিলেশরা ছেড়ে দিয়েছে ১০৫ আসন। তাঁরা এখনো আশাবাদী, আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে চলেছে তাঁদের জোট। এ নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীও প্রচারে নামবেন বলে বলা হচ্ছে। তবে জরিপের ফল বলছে, প্রিয়াঙ্কার উপস্থিতিও কোনো কাজে দেবে না।
২০১২ সালের নির্বাচনে সপা-কংগ্রেস পেয়েছিল ২৫২ আসন। মায়াবতীর বহুজন সমাজপার্টি (বিএসপি) পেয়েছিল ৮০ আসন আর বিজেপি জয় পেয়েছিল ৪৭ আসনে। কিন্তু সেই ফলাফল আসন্ন নির্বাচনে ধরে রাখতে পারছে না সপা-কংগ্রেস জোট। বরং সরকার গড়ার লক্ষ্যে এখনো এগিয়ে রয়েছে বিজেপি।

আজ এই দুটি জরিপের ফল প্রকাশিত হয়েছে। এর একটিতে বিজেপি, অন্যটিতে সপা-কংগ্রেস জোট জয়ী হতে পারে বলে বলা হচ্ছে।

ভারতের টিভি চ্যানেল টাইমস নাউ এবং ভিএমআরের একটি সমীক্ষায় বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বিজেপি পেতে পারে ২০২টি আসন। অন্যদিকে সপা-কংগ্রেস জোট পেতে পারে ১৪৭ আসন। আর মায়াবতীর দল পেতে পারে ৪৭ আসন।
অন্যদিকে সিএসডিএস তাদের সমীক্ষায় বলেছে, সপা-কংগ্রেস পেতে পারে ১৮৭-১৯৭টি আসন। বিজেপি পেতে পারে ১১৮ থেকে ১২৮টি আসন। আর বহুজন সমাজবাদী পার্টি পেতে পারে ৭৬-৮৬টি আসন।