প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) পরিদর্শনের জন্য নোটিশ পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইআরএফের বিরুদ্ধে ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) বা বিদেশি অনুদান আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন স্থগিত বা বাতিল করার আগে এ ধরনের নোটিশ পাঠানো হয়।
গত ১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের কয়েকজন জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।