জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনতে পারে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকির নায়েক
জাকির নায়েক

জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনতে পারে ভারত সরকার। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হতে পারে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদের জড়িত থাকায় অভিযুক্ত অন্তত ৫০ জন ব্যক্তিকে প্ররোচিত করার অভিযোগ জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে ভারত সরকার। আর জাকির নায়েকের প্রতিষ্ঠা করা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) ‘বেআইনি’ প্রতিষ্ঠান হিসেবে বন্ধ করে দেওয়া হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে উসকানিমূলক বক্তব্যের কারণে জাকির নায়েকের বিরুদ্ধে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের (ইউএপিএ) আওতায় অভিযোগ আনার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করার প্রাথমিক ভিত্তি হলো তিনি তাঁর বক্তৃতার মাধ্যমে অনেককেই সন্ত্রাসবাদে জড়িয়ে পড়তে উদ্বুদ্ধ করেছেন। জাকির নায়েকের বক্তব্যে প্ররোচিত হয়ে ইতিমধ্যে অনেকেই সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছেন।
জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার।