প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জাতীয় সংগীত থেকে ‘অধিনায়ক’ শব্দটি বাদ দিয়ে সেখানে ‘মঙ্গলদায়ক’ শব্দটি বসানো উচিত বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাজস্থানের গভর্নর কল্যাণ সিং। কল্যাণ সিং মন্তব্য করেছেন, ‘অধিনায়ক জয় হে’ বলে ভারতের ঔপনিবেশিক শাসক ব্রিটিশদের প্রশংসা করা হয়েছে। তাই লাইনটি বদলে করা হোক, ‘জন-গণ-মঙ্গলদায়ক জয় হে’। কল্যাণ সিংয়ের এই বক্তব্যে ভারতের রাজনৈতিক দলগুলোর নেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গানটির ‘অধিনায়ক’ কথাটি নিয়ে বিতর্ক নতুন নয়। ১৯১১ সালে গানটি লেখার পরেই বিতর্ক শুরু হয়। রবীন্দ্রনাথ ১৯৩৭ সালে এক চিঠিতে লিখেছিলেন, এটা চিন্তা করা খুবই বোকামি যে এটি ইংরেজ সরকারকে চিন্তা করে লেখা হয়েছে।
বিবিসি