প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত অবমাননা করার অভিযোগে ভারতে একজন লেখকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। বিজেপির যুব উইংয়ের এক নেতার অভিযোগের ভিত্তিতে কামাল সি চাভারা নামের এই লেখককে গত রোববার কেরালার পুলিশ আটক করে। চাভারার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই অবমাননা করেছেন। প্রকৃতপক্ষে পোস্টটি ছিল চাভারার একটি বইয়ের লেখা থেকে নেওয়া উদ্ধৃতি। পুলিশ বলেছে, ওই লেখককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছেন, সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের শুরুতেই জাতীয় সংগীত বাজাতে হবে
বিবিসি।