জাল্লিকাট্টু বহালে মোদির আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল্লিকাটু খেলা
জাল্লিকাটু খেলা

প্রদেশজুড়ে আন্দোলনের মুখে ভারতের তামিলনাড়ুতে জাল্লিকাট্টু (ষাঁড় বশ মানানোর খেলা) বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জাল্লিকাট্টুর বিষয়ে তামিলনাড়ুর আবেগের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার সচেতন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পানির সেলভাম জাল্লিকাট্টু নিয়ে একটি অধ্যাদেশ জারি করে এই ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজনে সম্মতি দিয়েছেন। কেন্দ্র তা অনুমোদন করেছে। তামিলনাড়ুর কয়েকটি স্থানে গতকাল রোববার ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের সময় আহত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।