জিজ্ঞাসাবাদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক কেন্দ্রীয় মানবসম্পদমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুরকে তাঁর স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যুর ঘটনায় চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। শশী থারুর গত রোববার বিকেলে কোচি থেকে বিমানযোগে নয়াদিল্লিতে পৌঁছান। স্ত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে তিনি সাধারণত গণমাধ্যমের সঙ্গে কথা বলেন না। তবে রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তিনি স্ত্রী সুনন্দার মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্তে সহযোগিতা করতে পারেন। তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র রোববার জানায়, শশী থারুরকে চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে।