জুয়ায় বাজি বউ, হারলেন স্বামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মহাভারতের কাহিনি মনে আছে তো। অনেকের থাকারই কথা। দ্রৌপদীকে বাজি রেখে কৌরবদের সঙ্গে যুধিষ্ঠিরের একটি খেলা হয়েছিল। কিন্তু বাস্তবেও ঘটল এমনটি। আইপিএলে স্ত্রীকে নিয়ে বাজি ধরেছিলেন উত্তর প্রদেশের এক ব্যক্তি। সেই বাজি হেরে যান বন্ধুদের কাছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের কানপুরের গোবিন্দ নগরে রবীন্দ্র সিং বিয়ে করেন পাঁচ বছর আগে। পেশায় শেয়ার ব্যবসায়ী। ক্রিকেটের জুয়ার টাকা লগ্নি করে লস করেন। শেয়ার বাজারেও ব্যবসায়ও ধরা খান। বিয়ের পর থেকে স্ত্রীর সব গয়না বিক্রি করে জুয়া খেলেন। জুয়ায় হেরে যান। আইপিএল শুরু হওয়ার পর থেকেই একের পর এক বাজি ধরে সব খুইয়েছেন। সব হারিয়ে জেতার নেশায় নিজের বউকেও বাজি হিসেবে ধরেন। সেখানেও হেরে যান। এ যেন মহাভারতের সেই কাহিনির মতোই।
জুয়াড়িরা রবীন্দ্রর স্ত্রীকে উত্ত্যক্ত শুরু করার পরই ঘটনাটি জানতে পারেন স্ত্রী। তাঁকে জুয়াড়িরা অশ্রাব্য ভাষায় কথা বলাও শুরু করেন। এরপরই রবীন্দ্রর স্ত্রী পুলিশে গোটা বিষয়টি জানান।

পুলিশ জানিয়েছে, আইপিএলে বাজি খেলতে গিয়ে সব হারেন রবীন্দ্র। স্ত্রীকেও জিম্মা রেখে বাজি ধরেন। সেই বাজি হেরে যান। পরে পুলিশ রবীন্দ্র সিংকে গ্রেপ্তার করে।