জেটলির হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করা অব্যাহত রাখলে পাকিস্তানের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে ইসলামাবাদকে হুঁশিয়ার করে দিয়েছে ভারত। প্রতিরক্ষামন্ত্রীর বাড়তি দায়িত্বে থাকা অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল রোববার ইন্ডিয়া গ্লোবাল ফোরামের এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বারবার অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে সংলাপের পরিবেশ বাধাগ্রস্ত হয়। জেটলি বলেন, ‘সংলাপ হওয়া প্রয়োজন। আমরা একে স্বাগত জানাব। তবে এর জন্য উভয় দেশকে পরিবেশ তৈরি করতে হবে। কেউ এই পরিবেশ নষ্ট করবে এবং বলবে সংলাপ কেন হচ্ছে না, তা হবে না।’
টাইমস অব ইন্ডিয়া