প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তত আগামী শুক্রবার পর্যন্ত জেলেই কাটাতে হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে। অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে সম্প্রতি চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত জয়ললিতা জামিনের আবেদন করেছিলেন। দেশটির সুপ্রিম কোর্ট এ আবেদনের ওপর আগামী শুক্রবার শুনানির সিদ্ধান্ত নিয়েছেন। ৬৬ বছর বয়সী জয়ললিতাকে গত মাসে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বেঙ্গালরুর কারাগারে আটক রয়েছেন। অবৈধ সম্পদ অর্জনসংক্রান্ত ১৮ বছর আগের একটি মামলায় বেঙ্গালরুর একটি আদালতই জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দেন। মামলার কার্যক্রম প্রথমে তামিলনাড়ুতে শুরু হলেও সুষ্ঠু বিচারের স্বার্থে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কর্ণাটকে স্থানান্তরিত হয়। এনডিটিভি