প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ। জীবনভর সাহিত্যে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার জ্ঞানপীঠ নির্বাচন বোর্ডের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। ২০ বছর পর এবার জ্ঞানপীঠ সম্মান কোনো বাঙালি কবির হাতে উঠল। সর্বশেষ ১৯৯৬ সালে বাঙালি হিসেবে এ সম্মানে ভূষিত হয়েছিলেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী।