জ্বলন্ত কয়লায় পড়ে গেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাব রাজ্যে গত রোববার ধর্মীয় আচার পালনের সময় বাবার হাত থেকে ফসকে জ্বলন্ত কয়লার মধ্যে পড়ে ছয় বছর বয়সী একটি শিশু দগ্ধ হয়েছে। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, শিশু কার্তিককে দুই হাতে তুলে নিয়ে খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর হাঁটছিলেন বাবা। হঠাৎ করে তিনি ভারসাম্য হারান। এতে শিশুটি জ্বলন্ত কয়লার মধ্যে পড়ে দগ্ধ হয়।

উপস্থিত লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুটির পরিবার তাকে হাসপাতালে নিতে চাইছিল না।

হাসপাতালের এক চিকিৎসক জানান, রোববার রাতে শিশুটিকে জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শরীরের এক পাশ পুড়ে গেছে। শিশুটির বাবার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।