জয়ললিতা 'মিথ্যাবাদী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা নিজের দত্তক পুত্রের বিয়ের খরচের ব্যাপারে মিথ্যা বলেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য তাঁকে কারাদণ্ড দেওয়া আদালত বলেছেন এ কথা। ১৯৯৫ সালের ওই বিয়েতে দাওয়াত করা হয়েছিল ৪০ হাজারের বেশি অতিথিকে। সব মিলিয়ে তিন কোটি রুপি খরচ হয়েছিল। জয়ললিতার আইনজীবীরা দাবি করেছিলেন, কনেপক্ষ ওই খরচ বহন করেছিল। কিন্তু বেঙ্গালুরুর আদালত ভিন্নমত পোষণ করেছেন। আদালতের বিচারক জন মাইকেল ডি’চুনহা তাঁর আদেশে বলেছেন, সাক্ষীরা দ্ব্যর্থহীনভাবেই বলেছেন, ওই বিয়েতে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হোটেলে থাকাসহ সব খরচ দিয়েছিলেন জয়ললিতা নিজেই।
এনডিটিভি