জয়ললিতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার জামিন মঞ্জুর করেছেন। সর্বোচ্চ আদালত জয়ললিতার আপিলসংক্রান্ত ‘সব কাগজপত্র’ আগামী দুই মাসের মধ্যে কর্ণাটক হাইকোর্টে দাখিলেরও নির্দেশ দেন। গতকাল সন্ধ্যা কিংবা আজ শনিবার সকালের মধ্যেই দক্ষিণ ভারতের এ প্রভাবশালী নেত্রীর কারাগার থেকে ছাড়া পাওয়ার কথা। দুর্নীতির দায়ে গত মাসে জয়ললিতা ও তাঁর তিন সহযোগীকে চার বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। সেই সঙ্গে ১০০ কোটি রুপি জরিমানাও করা হয়। এর পর থেকে প্রায় তিন সপ্তাহ তিনি বেঙ্গালুরুর কারাগারে ছিলেন।
এনডিটিভি