জয়ললিতার পর কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ছবিতে এভাবে দুধ ছিটিয়ে নিজেদের আনুগত্য দেখান দলীয় নেতারা। ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ছবিতে এভাবে দুধ ছিটিয়ে নিজেদের আনুগত্য দেখান দলীয় নেতারা। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে জয়ললিতার পর রাজ্যের হাল ধরবেন কে? এ প্রশ্ন বোধ হয় সারা ভারতের অনেকেরই। তামিলনাড়ুর রাজনীতিতে কে আসছেন ‘আম্মার’ পর। এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইন্ডিয়া টুডের অমর নাথ কে মেনন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা এখন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই তাঁর রাজনৈতিক দল এআইএডিএমকের ভবিষ্যৎ এবং রাজ্যের রাজনীতি সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, দলটি মূলত ‘এক নেত্রী’ভিত্তিক এবং ওই দলের শক্তি ও সহজাত দক্ষতা সব তাঁর নিজেরই। এ রাজ্যে তাঁর একমাত্র ও প্রধান প্রতিদ্বন্দ্বী ডিএমকে নেতা এম করুণানিধি। ৯০ পেরোনো এই নেতা এখন হুইলচেয়ারে চলাফেরা করেন।

গত ২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। করুণানিধি সরকারের কাছ থেকে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি ও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে একটি বিবৃতি দেওয়ার দাবি জানান। কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা এম ভেঙ্কাইয়া নাইডু এবং করুণানিধির তৃতীয় ছেলে ও রাজ্যের বিরোধীদলীয় নেতা এম কে স্ট্যালিন হাসপাতালের কাছ থেকে জয়ললিতার স্বাস্থ্যর ব্যাপারে জানতে চাইছেন।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে চিকিৎসাধীন, এ পরিস্থিতিতে রাজ্যের শাসনব্যবস্থা চলছে কীভাবে? এ নিয়ে আদালতে একটি রিটও হয়েছে। আদালতে এর ব্যাখ্যা দিয়েছেন জয়ললিতার প্রধান উপদেষ্টা সাবেক সেক্রেটারি শীলা বালাকৃষ্ণানান। তিনি বলেন, অতীতের আম্মা যেভাবে শাসনব্যবস্থা চালিয়েছেন, সেই স্বাতন্ত্র্য ধরে রেখেই রাজ্যর শাসন চলছে। আম্মার ব্যক্তিগত সহকারী শশীকলা নটরাজ এর মধ্যে চক্রান্ত খুঁজে পান।

একসময়ের ঝানু অভিনেত্রী জয়ললিতাকে অনেকে ‘আম্মা’ বলেন। তিনি তাঁর সাহসের জন্য প্রশংসিত এবং ক্ষমতার পূজারি। ছকবাঁধা চলচ্চিত্রের জীবন থেকে নিজেকে সরিয়ে রাজনীতিতে প্রবেশ করেন পরামর্শদাতা এম জি রামাচন্দ্রনের পরামর্শে।

আম্মার প্রতি দলীয় আনুগত্য এমনই। ছবি: সংগৃহীত
আম্মার প্রতি দলীয় আনুগত্য এমনই। ছবি: সংগৃহীত

অভিনেতা, রাজনীতিবিদ মারুদুর গোপালান রামাচন্দ্রনের মৃত্যুর পরই দলের হাল ধরেন জয়ললিতা। রামাচন্দ্রনের মতো ‘ত্রাতা হিসেবে’ আসেন তিনি। ক্ষমতায় আসার পর তিনি স্বেচ্ছাচারীতে পরিণত হন। গণতান্ত্রিক চর্চাকে দূরে সরিয়ে রাখেন। তিনি সরকারও চালিয়ে যান। রাজ্য শাসনে লক্ষ্য ও উদ্দেশ্য পূরণই ছিল মূল কথা। কিন্তু এত কিছুর পরও দারিদ্র্য দূর করার মতো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করায় তিনি জনপ্রিয় ছিলেন। নারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের কারণে তাঁর গ্রহণযোগ্যতা করুণানিধির চেয়ে এগিয়ে।

অভিনেত্রীর ভাবমূর্তির চেয়ে জয়ললিতা শাসক হিসেবে নিজেকে বেশি বিকশিত করেন। রাজ্যে তাঁর ভাবমূর্তি এখন কিংবদন্তির মতো। মূলত, নারী ও শিশুদের জন্য কল্যাণকর কাজ তাঁকে প্রায় শ্রদ্ধার উঁচু আসনে নিয়ে যায়। এত কিছুর পরও তিনি তাঁর দল এআইএডিএমকে নতুন নেতৃত্বে বা সম্ভাব্য উত্তরাধিকারী তৈরির কোনো পরিকল্পনা নেননি। তিনি নিজের ‘আম্মা’ ভাবমূর্তির প্রভাব ধরে রাখেতে চেয়েছেন। সম্ভবত এ জন্যই তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এম করুণানিধিকে প্রায় একঘরে করে ফেলার চেষ্টা সব সময় করেন।

২০১৬ সালের নির্বাচনে যেসব সমাবেশে এই নেত্রী অংশ নিয়েছেন, সেগুলোতে এআইএডিএমকে এবং তামিলনাড়ুর মানুষকে তিনি বলেন, ‘জীবনের শেষনিশ্বাস পর্যন্ত এখানকার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করব।’

এখন প্রশ্ন উঠছে, জয়ললিতার পর কে? এরপর তামিলনাড়ুর রাজনীতিতে দ্রাবিড়-পরবর্তী কারও উত্থাপন হবে? এর পরের নির্বাচন সাড়ে চার বছর পর। এখন আইনপ্রণেতা, এআইএডিএমকে বা অন্য কোনো দল থেকে কি নির্বাচন চাইছে?

এআইএডিএমকেতে অশান্তি
শশীকলা ও তাঁর পরিবারের পক্ষে দলের ৬০ জন বিধায়ক এবং ১২ জন মন্ত্রী আছেন। তিনি যদি ডিএমকে বা অন্য দলের দ্বারা এআইএডিএমকে সরকারকে ফেলার চেষ্টা করতে পারেন, তাহলে একটি আলাদা ছায়া সরকারও চালাতে পারেন। শশীকলারা ষড়যন্ত্র করলে অনেকে কিছুই ঘটতে পারে। এর আগে দুবার মধ্যবর্তী শাসন সামলানো ও. পানারসিলভাম জয়ললিতার অনুপস্থিতিতে রাজ্য শাসন করছেন।

অসুস্থ হয়ে হাসপাতালে জয়ললিতা। ভক্ত-সমর্থকদের তাঁর জন্য পূজা-অর্চনা। ছবি: সংগৃহীত
অসুস্থ হয়ে হাসপাতালে জয়ললিতা। ভক্ত-সমর্থকদের তাঁর জন্য পূজা-অর্চনা। ছবি: সংগৃহীত

পার্টির বিভিন্ন পক্ষ আমলাতন্ত্রের দ্বারা রাজ্য প্রশাসন চালানো শুরু করে। এরা কেউই শশীকলার পক্ষের বা কেউ তাঁর দূরনিয়ন্ত্রণ কৌশলের অধীনে নয়। যদিও শশীকলা পানারসিলভামকে মেনে নিচ্ছেন, কিন্তু জয়ললিতার অনুপস্থিতিতে তিনি এটি বেশি দিন করতে চাইবেন না। অন্যর প্রতি ব্যাপক সমর্থন তাঁর পছন্দ নাও হতে পারে। তাঁর স্বামী নটরাজ একজন কূটবুদ্ধিসম্পন্ন রাজনীতিবিদ। এআইএডিএমকে বিধায়কদের দিয়ে শশীকলারা নিজেদের ক্ষমতার কেন্দ্রে নিতে চাইবেন।

শশীর পক্ষ যদি বিশ্বাসঘাতকতা করে, তবে অন্য হিসাব হবে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, শশীকলাকে মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেকের একটি শক্তি হিসেবে চিহ্নিত করতে হবে এবং পেছনের দরজার কথাটি মাথায় রাখতে হবে। দলের এখনকার ঐক্যে অত্যন্ত এক বছর দীর্ঘ হতে পারে। এরপরই তিনি অন্তর্বর্তী ক্ষমতার জন্য ব্যবস্থা হয়ে উঠবেন।

শশীকলার পক্ষ বিজেপির সঙ্গে জোট করতে পারে। এটা হলে রাজ্যের রাজনীতির হিসাব-নিকাশ অন্য রকম হয়ে যাবে। বিজেপি তখন ছড়ি ঘোরাতে শুরু করবে। একজন দুর্বল এআইএডিএমকে নেতার এমন ইচ্ছা এবং তামিলনাড়ুর রাজনীতিতে কংগ্রেসবিরোধী আসনের আকর্ষণে বিজেপিকে উচ্চাভিলাষী পদক্ষেপ নিতে উদ্দীপ্ত করবে।