প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় ছিনিয়ে নিতে যাচ্ছে। এনডিটিভির বুথ-ফেরত জরিপে এই আভাস দেওয়া হয়েছে। জরিপে দেখা গেছে, হরিয়ানা রাজ্যের বিধানসভার ৯০ আসনের মধ্যে অন্তত ৫০টিতেই জয় পেতে যাচ্ছে বিজেপি। আর মহারাষ্ট্রে ২৮৮ আসনের
মধ্যে ১৩২ আসন পাওয়ার আশা করছে তারা। মনে করা হচ্ছে, এ দুই রাজ্যেই সরকার গঠন করতে সক্ষম হবে বিজেপি। ভোটারদের টানতে নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধান মুখ করাই দৃশ্যত তাদের এ সাফল্যের কারণ।
এনডিটিভি