ঝাড়ু দিয়ে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা পৌরসভা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ৫ হাজার ৫৮ জন মানুষ গত রোববার শহরের আকোটা-ডান্ডি বাজার সাফ করতে ঝাঁটা নিয়ে লেগে পড়েন। এ সময় তাঁরা একটি বড় সেতুও পরিষ্কার করেন। ফলে ভারতের পরিচ্ছন্ন শহরগুলোর তালিকায় ভদোদরা দশম স্থানে উঠে এসেছে। এতে পৌরবাসী বেজায় খুশি। তাঁরা এখন ওই তালিকার শীর্ষস্থানটিতে পৌঁছানোর লক্ষ্যে তৎপরতা শুরু করেছেন। পৌর কমিশনার বিনোদ রাও বলেন, গিনেস বুক কর্তৃপক্ষ তাঁদের প্রশংসাপত্র দিয়েছে।