গুলিবিনিময়ে সন্দেহভাজন ১২ মাওবাদী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খন্ড রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন ১২ জন মাওবাদী নিহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার ভোরে ঝাড়খন্ডের পালামাও জেলায় এ ঘটনা ঘটে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পুলিশের কাছে খবর ছিল সন্দেহভাজন মাওবাদীরা দামি গাড়িতে করে একটি সড়ক দিয়ে যেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই পথে ওত পেতে ছিল। গাড়িটি আসা মাত্র সেটাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ সদস্যরা। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে ১২ জন সন্দেহভাজন মাওবাদী নিহত হয়।
পুলিশের দাবি, তারা ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।