টাটাকে আমন্ত্রণ মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শিল্পগোষ্ঠী টাটার সঙ্গে এক দশকের বৈরিতায় এবার পানি ঢেলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার টাটাকে উদ্দেশ করে মমতা বলেন, ‘এবার আসুন পশ্চিমবঙ্গে। বিনিয়োগ করুন শিল্পে।’ গাড়ি কারখানার জন্য সাবেক বামফ্রন্ট সরকার ২০০৬ সালে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে টাটার হাতে তুলে দিয়েছিল। সুপ্রিম কোর্ট গত ৩১ আগস্ট এক রায়ে জানিয়ে দেন, সিঙ্গুরের জমি অধিগ্রহণ ছিল অবৈধ। সম্প্রতি মমতা যান জার্মানির শিল্প শহর মিউনিখে। সেখানে শিল্প সম্মেলন করেন দেশ-বিদেশের শিল্পপতিদের সঙ্গে। এতে উপস্থিত ছিলেন টাটার শীর্ষ কর্তারা। বৈঠকে মমতা টাটাকে বলেন, ‘একটা জায়গার কথা ভুলে যান। অনেক জায়গা আছে। সেখানে আপনারা বিনিয়োগ করুন।’