টিন ইউনিভার্স ভারতের সৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় গত মঙ্গলবার নবীন সুন্দরী নির্বাচনে বসেছিল মিস টিন ইউনিভার্সের আসর। ২০১৭ সালের মিস টিন ইউনিভার্স হয়েছেন ভারতের সৃষ্টি কাউর। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৫ জন প্রতিযোগীকে হারিয়ে শিরোপা জেতেন। রানারআপ হয়েছেন কানাডার সামান্থা পিয়ের এবং মেক্সিকোর আরি ত্রাভা। শ্রেষ্ঠ জাতীয় পোশাক শ্রেণিতেও বিজয়ী হয়েছেন সৃষ্টি। তিনি ভারতের উত্তর প্রদেশের নয়ডা এলাকার বাসিন্দা। মিস ইউনিভার্স অর্গানাইজেশন ছয় বছর ধরে মিস টিন ইউনিভার্সের আয়োজন করছে। এতে অংশ নেন ১৫ থেকে ১৯ বছরের মেয়েরা। এবার বেশির ভাগ প্রতিযোগী ছিলেন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে। এএফপি