ট্রাফিক আইন লঙ্ঘন, পশ্চিমবঙ্গ সাংসদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে আজ রোববার সকালে পশ্চিমবঙ্গের এক তৃণমূল সাংসদ ১০০ রুপি জরিমানা দিলেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আসনের সাংসদ সৌমিত্র খাঁ।

আজ রোববার সকালে এক সঙ্গীকে নিয়ে বাঁকুড়া শহরে তড়িঘড়ি করে বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন । সাংসদের মাথায় ছিল না হেলমেট। শহরের ভৈরবস্থান মোড়ে ট্রাফিক পুলিশ থামায় তাঁর মোটরসাইকেল। হেলমেট না পরে ট্রাফিক আইন ভেঙে মোটরসাইকেল চালানোর অভিযোগে ট্রাফিক পুলিশ তাঁকে ১০০ রুপি জরিমানা করেন। সৌমিত্র এতে কোনো আপত্তি না তুলে জরিমানার রসিদে স্বাক্ষর করেন। ট্রাফিক পুলিশ জানিয়ে দেন, এই টাকা ব্যাংকে জমা হবে।
সৌমিত্র খাঁ নিজের অপরাধ অস্বীকার করে নিয়েছেন। বলেছেন, তড়িঘড়ি করে বের হওয়ার সময় ভুলে গেছেন হেলমেট নিয়ে আসতে। এরপরে তিনি হেলমেট আনিয়ে তা পরে ফের মোটরসাইকেল নিয়ে শহরে আসেন। তিনি বলেন, ‘সত্যিই আমাদের এটা অপরাধ। আমরাই মানুষকে অনুপ্রাণিত করেছি হেলমেট পরে মোটরসাইকেল চালানোর। ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না নিশ্চয়ই।’