ট্রুডোর ছোট্ট ছেলের ছবি ভাইরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারত সফরে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সঙ্গে ছিলেন স্ত্রী সোফি গ্রেগরি, মেয়ে এলা গ্রেস এবং দুই ছেলে হ্যাড্রিয়েন ও জেভিয়ার। সফরের পুরো সময়টা তিনি বেশ উপভোগ করেছেন। স্বর্ণমন্দিরে রুটি বানানো থেকে শুরু করে, তাজমহল পরিদর্শন, মহাত্মা গান্ধীর সমাধি, বলিউডের নায়ক–নায়িকাদের সঙ্গে দেখা করা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান, ক্রিকেট খেলা, হকি খেলায় অংশ নেওয়া—কত কিছুই না করেছেন তিনি। এ সফর শেষ হলেও ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আলোচনা চলছে ট্রুডোর সফর নিয়ে। তবে এর কারণ ট্রুডো নয়, তাঁর ছোট ছেলে হ্যাড্রিয়েন। তাঁর শিশুসুলভ দুষ্টুমি নজর কেড়েছে সবার।

১ / ১০
বিমানবন্দরে নামার পর ফুল দিয়ে স্বাগত জানানো হয় ট্রুডোকে। হাতে ফুল না দেওয়ায় অস্থির হয়ে ওঠে হ্যাড্রিয়েন। পরে বাবার কাছ থেকে ফুলের তোড়া নিজের কবজায় নিয়ে বিজয়ীর হাসি হাসে সে। ছবি: রয়টার্স

২ / ১০
তাজমহলের সামনে যখন সবাই ক্যামেরার দিতে তাকিয়ে, হ্যাড্রিয়েন তখন হাই দিতে ব্যস্ত। ছবি: টুইটার থেকে নেওয়া

৩ / ১০
তাজমহল পরিদর্শনের সময় ফাঁকা জায়গা পেয়ে দৌড়ে বাবার দিকে ছুটে এলে বাবাও তাকে শূন্যে ছুড়ে দিয়ে দুষ্টুমিতে মেতে ওঠেন। ছবি: রয়টার্স

৪ / ১০
আহমেদাবাদে গান্ধী আশ্রমে পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের যখন দুহাত জোড় করে নমস্কার জানাচ্ছে ট্রুডো পরিবার, ছোট্টজন তখন কী যেন ভাবছে! ছবি: রয়টার্স

৫ / ১০
২৩ ফেব্রুয়ারি ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদি তাঁকে স্বাগত জানান। এ সময় হ্যাড্রিয়েনকে মোদি আদর করতে গেলে লজ্জায় টুপি দিয়ে মুখ ঢাকে সে। ছবি: রয়টার্স

৬ / ১০
নরেন্দ্র মোদি ছোট্ট হ্যাড্রিয়েনের তুলতুলে গালে আদর করে দেন। ছবি: এএফপি

৭ / ১০
দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ট্রুডো পরিবার। কিন্তু হ্যাড্রিয়েন কি আর তা বোঝে! হঠাৎ সে খুব আনন্দে ফুলের পাপড়ি ছেঁটাতে শুরু করে। ছবি টুইটার থেকে নেওয়া

৮ / ১০
নয়াদিল্লিতে এক ক্রিকেট খেলার আয়োজন করা হয়। সেখানে ভারতের সাবেক ক্রিকেট তারকা মোহাম্মদ আজহারউদ্দিনের সহায়তায় ব্যাট করে খুদে ক্রিকেটার হ্যাড্রিয়েন। ছবি: রয়টার্স

৯ / ১০
নয়াদিল্লিতে ট্রুডো পরিবারকে স্বাগত জানাতে অপেক্ষায় ভারতের উইমেন আইস হকি খেলোয়াড়েরা। এ সময় হাত পেছনে দিয়ে বিজ্ঞের মতো হেঁটে যায় হ্যাড্রিয়েন। পরে বড় ছেলে খেলায় অংশ নেন ট্রুডো। ছবি: রয়টার্স

১০ / ১০
দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে মাটিতে গড়াগড়ি খেতে ব্যস্ত হ্যাড্রিয়েন। ছবি টুইটার থেকে নেওয়া