ট্রেনে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি ট্রেনে বিস্ফোরণে ২০ জন আহত হয়েছে। ৩ জনের অবস্থা গুরুতর। গতকাল মঙ্গলবার শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল ট্রেনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রেনটি শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাচ্ছিল। ভোর চারটার দিকে টিটাগড় স্টেশন ছাড়ার পর চলন্ত ট্রেনে বোমা নিয়ে ওঠা একদল দুষ্কৃতকারীর মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা বোমার থলিতে বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, বোমা বহনকারীরা ছিনতাই ও মাদক পাচারের সঙ্গে জড়িত। ট্রেনে বিস্ফোরণ ঘটার পর বহু যাত্রী আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেয়। এতে আহত হয় বেশ কয়েকজন যাত্রী।
কলকাতা প্রতিনিধি