প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গের মালদহে ৭১টি গরু ও ৫০টি ভেড়ার মৃত্যু হয়েছে। নিউ জলপাইগুড়িগামী কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনটি ওই দিন বিকেলে মালদহের আদিনা ও একলাখি রেলস্টেশনের মাঝে লাইনের ওপর এসে আশ্রয় নেওয়া গবাদিপশুগুলোকে ধাক্কা দেয়। সে সময় বৃষ্টি হওয়ায় পশুগুলো রেললাইনে বসে ছিল। বেশ কয়েকটি প্রাণী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনটি। রাত নয়টা নাগাদ রেললাইন থেকে গবাদিপশুর মৃতদেহগুলো সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কলকাতা প্রতিনিধি