ট্রেনের ধাক্কায় ৬ হাতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ধাক্কায় ভারতের আসাম রাজ্যের শোনিতপুর জেলার বালিপাড়া এলাকায় ছয়টি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি বাচ্চা হাতি রয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে হাতির পাল এই এলাকার ট্রেন লাইন পার হওয়ার সময় দ্রুতবেগে ছুটে আসা গুয়াহাটি-নাহারনাগুন এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয় হাতির পালকে। তখন ট্রেনে কাটা পড়ে হাতিগুলোর মৃত্যু হয়। বালিপাড়া এলাকা হাতির চলাচল এলাকা হিসেবে পরিচিত।
সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আসামে দুর্ঘটনায় ১৪০টি হাতির মৃত্যু হয়েছে। ২০১১ সালের হাতিশুমারি অনুযায়ী ভারতে রয়েছে ৫ হাজার ৬২০টি হাতি।