প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ডাইনি অভিযোগে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে গ্রামবাসী। আসামের সোনিতপ্রর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা সামাদ হোসেন বলেন, গ্রামে রোগবালাইয়ের প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ণি ওরাওঁ নামের ওই নারীকে অভিযুক্ত করে গ্রামের লোকজন। তিনি ডাইনি হয়ে এসব রোগ ছড়াচ্ছেন বলে রটনা ছড়িয়ে পড়ে। এরপর পূর্ণিকে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ছয় বছরে আসামে ডাইনি অভিযোগে ৯০ জনকে গলা কেটে ও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। এদের মধ্যে বেশির ভাগই নারী। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত কুসংস্কার থেকেই এ ধরণের ঘটনা ঘটে। তবে অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে, নারীদের অর্থ–সম্পদ হাত করার জন্যই ডাইনি হওয়ার অভিযোগ তুলে তাঁদের হত্যা করা হয়।
বিবিসি