ডাইনোসরের ফসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ডাইনোসরের জীবাশ্মের (ফসিল) খোঁজ মিলেছে। স্থানীয় কচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ গৌরব চৌহান গত শনিবার এ কথা জানিয়েছেন। এই ফসিল বেশ কয়েক লাখ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। জার্মানি ও ভারতের প্রত্নতত্ত্ববিদ ও গবেষকদের একটি দল গুজরাটের উপকূলীয় কচ্ছ জেলার একটি জায়গার মাটি খুঁড়ে ডাইনোসরের হাড়ের তিনটি অংশের সন্ধান পায়। গুজরাটে এর আগেও অনেক ডাইনোসরের ফসিল পাওয়া গেছে।
এএফপি