প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে ছড়িয়ে পড়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু। গতকাল বুধবার পর্যন্ত সরকারি সূত্রে এডিস মশাবাহিত এ রোগে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৮৬৩। তবে বেসরকারি সূত্রে বলা হয়েছে, মৃতের সংখ্যা ৯। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌরসভাসহ রাজ্যের বিভিন্ন পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী (পরিষেবা) বলেছেন, এবার রাজ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় বেশি।